Press "Enter" to skip to content

সান ফ্রান্সিসকোতে সন্দেহভাজনকে হত্যার অনুমতি পেল রোবট

সন্দেহভাজনদের হত্যা করতে রিমোট-নিয়ন্ত্রিত রোবট ড্রোন ব্যবহার করার অনুমতি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো অঙ্গরাজ্যের পুলিশ।

বুধবার (৩০ নভেম্বর) রাতে সিটি বোর্ডের সুপারভাইজাররা একটি বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদন করেছে, যার আলোকে জনসাধারণের বা পুলিশ কর্মকর্তাদের জীবনহানির ঝুঁকি রয়েছে, এমন অবস্থায় অন্য কোনো বিকল্প না থাকলে সন্দেহভাজনকে রোবটের মাধ্যমে গুলি করে হত্যা করতে পারবে পুলিশ। খবর দ্য ভার্জের।

সান ফ্রান্সিসকো পুলিশ ডিপার্টমেন্ট (এসএফপিডি) বলেছে, চরম পরিস্থিতিতে নিরপরাধ জীবন বাঁচাতে বা রোধ করতে রোবটকে বিস্ফোরক দিয়ে সজ্জিত করা যেতে পারে। তবে অনেকেই রোবটের মাধ্যমে সন্দেহভাজন অপরাধীকে হত্যা করার অনুমতি দেয়ার পক্ষে নয়।

বর্তমানে এসএফপিডির কাছে ১৭টি রোবট রয়েছে। এর মধ্যে ১২টি চালু আছে। এই রোবটগুলোকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একধরণের রোবট দূরবর্তী বিস্ফোরক পরীক্ষা বা বিস্ফোরণ করতে ব্যবহৃত হয় এবং ছোট রোবটগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে যে কোনো কিছুই নিক্ষেপ করতে পারে, এগুলো নজরদারির জন্য নকশাও করা হয়েছে।

এসএম

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.