Press "Enter" to skip to content

মদন পৌরসভার প্রার্থী পরিবর্তন করল আওয়ামী লীগ

নেত্রকোণা, ৩০ নভেম্বর- নেত্রকোণা জেলার মদন পৌরসভার মেয়র প্রার্থী পরিবর্তন করল আওয়ামী লীগ। আজ সোমবার সকালে আবদুল হান্নান তালুকদার শামীমকে বাদ দিয়ে যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান সাইফ।

খোঁজ নিয়ে জানা গেছে, আবদুল হান্নান তালুকদার গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। গত ২৮ নভেম্বর আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আবদুল হানান তালুকদারসহ প্রথম ধাপের ২৫ জনের নাম ঘোষণা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, তৃণমূল থেকে পাঠানো তালিকায় শুধুমাত্র আবদুল হানান তালুকদারের নাম ছিল। বিকল্প নাম না থাকায় তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার খবর কেন্দ্রে পৌঁছালে তাকে পরিবর্তন করে আজ যুবলীগ নেতা সাইফকে মনোনয়ন দেওয়া হয়।

সূত্রঃ আমাদের সময়
আডি/ ৩০ নভেম্বর

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.