Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিলে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের – GBTnews Bangla Press "Enter" to skip to content

হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিলে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের



তেহরান, ১ মে – হরমুজ প্রণালি দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে ইরানকে কোনো প্রকার টোল প্রদান না করতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে, টোলের আড়ালে ইরানের রেডক্রিসেন্ট সোসাইটিকেও কোনো প্রকার অর্থ প্রদান করা যাবে না। যারা এই নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার হুমকি দিয়েছে মার্কিন প্রশাসন।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং ইরাকসহ উপসাগরীয় আরব দেশগুলো এই রুট ব্যবহার করেই তাদের জ্বালানি পণ্য বিশ্ববাজারে সরবরাহ করে থাকে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ সেনারা এই জলপথটি বন্ধ করে দেয়।

ইতিপূর্বে এই পথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকলেও বর্তমানে ইরান সেখানে চলাচলকারী জাহাজের ওপর টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমা ও আরব দেশগুলো ইরানের এই সিদ্ধান্তের বিরোধিতা করলেও তেহরান টোল আদায়ের বিষয়টিকে যুদ্ধ বন্ধের অন্যতম শর্ত হিসেবে উপস্থাপন করছে।

এনএন/ ১ মে ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.