Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প – GBTnews Bangla Press "Enter" to skip to content

জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প



টোকিও, ২৭ এপ্রিল – জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোতে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভোরে অনুভূত এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ২ ছিল বলে নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া সংস্থা জেএমএ।

স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার কিছু আগে হোক্কাইদোর দক্ষিণাঞ্চলে ৮৩ কিলোমিটার গভীরে এই কম্পনটি উৎপত্তিলাভ করে।

জাপানি সিসমিক স্কেল অনুযায়ী উরাহোরো শহরে কম্পনের মাত্রা ছিল আপার ৫ এবং নিইকাপ্পু শহরে লোয়ার ৫ রেকর্ড করা হয়েছে। শক্তিশালী এই কম্পনের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে যে ভূমিকম্পটি কম জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে জেএমএ কর্মকর্তা আয়াতাকা এবিতা সতর্ক করেছেন যে যেসব এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে সেখানে ভূমিধস ও পাথর ধসের ঝুঁকি বেড়ে গেছে।

এর আগে গত সপ্তাহে জাপানের ইওয়াতে উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল যার ফলে উপকূলে ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি দেখা দিয়েছিল।

উল্লেখ্য যে প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের ওপর অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ একটি দেশ।

এনএন/ ২৭ এপ্রিল ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.