Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ট্রাম্পের নির্দেশে পাকিস্তান সফর বাতিল করলেন কুশনার ও উইটকফ – GBTnews Bangla Press "Enter" to skip to content

ট্রাম্পের নির্দেশে পাকিস্তান সফর বাতিল করলেন কুশনার ও উইটকফ



ওয়াশিংটন, ২৫ এপ্রিল – যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের পূর্বপরিকল্পিত পাকিস্তান সফর বাতিল করেছেন।ইরানের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের শান্তি আলোচনায় অংশ নিতে তাদের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে যে ট্রাম্প ফক্স নিউজকে মার্কিন প্রতিনিধিদের এই সফরসূচি বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার সকালে উইটকফ ও কুশনারের ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়।

ইসলামাবাদে অবস্থানরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান ত্যাগ করার পরই ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।

এর আগে আরাকচি শনিবার দিনভর পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের বিভিন্ন অবস্থান এবং কোন কোন ক্ষেত্রে তেহরান আপস করতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পাকিস্তানি কর্মকর্তারা আল জাজিরাকে জানিয়েছেন যে তারা এই প্রক্রিয়ার ফলাফল নিয়ে এখনও আশাবাদী। তারা ইরানের অবস্থানের বিষয়ে বিস্তারিত জেনেছেন এবং তেহরানের পক্ষ থেকে কিছু ক্ষেত্রে নমনীয় হওয়ার আভাস পেয়েছেন।

পাকিস্তানি কর্মকর্তাদের আশা যে তারা যদি ইরানীদের বার্তা সঠিকভাবে আমেরিকানদের কাছে পৌঁছাতে পারেন তবে শান্তি আলোচনায় যোগ দিতে ইরানি প্রতিনিধি দল আবারও পাকিস্তানে ফিরে আসবে।

এনএন/ ২৫ এপ্রিল ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.