Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
হরমুজ প্রণালি মাইনমুক্ত করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে – GBTnews Bangla Press "Enter" to skip to content

হরমুজ প্রণালি মাইনমুক্ত করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে



তেহরান, ১৭ এপ্রিল – আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে সম্পূর্ণ মাইনমুক্ত করতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন বাহিনীর মতে, এই সময়ের আগে কোনোভাবেই প্রণালিটিকে নিরাপদ করা সম্ভব নয়।

সমুদ্রপথে মাইন শনাক্ত করা এবং সেগুলো ধ্বংস করা অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ কাজ। এছাড়া ইরানের প্রতিরক্ষা বাহিনী ঠিক কোথায় কোথায় মাইন পেতেছে তার সঠিক কোনো তথ্য মার্কিন বাহিনীর কাছে না থাকায় চ্যালেঞ্জ আরও বেড়েছে।

নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজে বিভিন্ন ধরনের মাইন ব্যবহার করা হয়েছে যার ফলে ঝুঁকি আরও বেশি। এর মধ্যে সমুদ্রতলে থাকা বটম মাইন এবং পানির উপরিভাগে ভেসে থাকা ড্রিফটিং মাইন অন্যতম। এছাড়া জাহাজের খোলে সংযুক্ত হওয়ার উপযোগী লিম্পেট মাইনও ব্যবহার করা হয়েছে।

মার্কিন নৌবাহিনীর অপারেশন্স বিভাগের প্রধান অ্যাডমিরাল ডেরিল কাউডলে জানান, জলপথ থেকে মাইন অপসারণের প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির। থিংকট্যাঙ্ক সংস্থা হাডসন ইনস্টিটিউটের বিশ্লেষক ব্রায়ান ক্লার্ক মনে করেন, এই কাজে দুই থেকে তিন সপ্তাহের বেশি সময়ও লেগে যেতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালিতে মাইন স্থাপন করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি। ধারণা করা হচ্ছে সেখানে অন্তত এক ডজন মাইন ছড়ানো হয়েছে।

৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই পথটি সচল করা বিশ্ব অর্থনীতির জন্য জরুরি হয়ে পড়েছে। বৈশ্বিক জ্বালানি পণ্যের প্রায় ২৫ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই অবরোধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে এবং বিভিন্ন দেশে জ্বালানি সংকট তৈরি হচ্ছে।

মার্কিন সেন্টকোম ইতিমধ্যে মাইন অপসারণের কাজ শুরু করার কথা জানিয়েছে।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.