Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েলের জন্য চরম কূটনৈতিক বিপর্যয়: ইয়ার লাপিদ – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইরানের সঙ্গে যুদ্ধ ইসরায়েলের জন্য চরম কূটনৈতিক বিপর্যয়: ইয়ার লাপিদ



তেল আবিব, ৮ এপ্রিল – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। ইরানের সঙ্গে চলমান সংঘাতকে তিনি ইসরায়েলের জন্য এক নজিরবিহীন কূটনৈতিক বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন।

বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লাপিদ মন্তব্য করেন যে নেতানিয়াহু যখনই জনসমক্ষে আসবেন তখন তিনি বোঝানোর চেষ্টা করবেন যে ইরানের বিরুদ্ধে এই অভিযান সফল হয়েছে। তবে একে ডাহা মিথ্যা বলে অভিহিত করে লাপিদ জানান ইসরায়েলের সেনাবাহিনী এবং বিমানবাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলেও রাজনৈতিক নেতৃত্ব চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বিরোধীদলীয় এই নেতা অভিযোগ করেন যে নেতানিয়াহু দেশটিকে একটি কৌশলগত বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন। তার মতে এই যুদ্ধে সরকারের ঔদ্ধত্য দায়িত্বহীনতা পরিকল্পনার অভাব এবং আমেরিকানদের কাছে মিথ্যা বলার মত লজ্জাজনক বিষয়গুলো প্রকাশ পেয়েছে। এর ফলে দুই মিত্র দেশের মধ্যকার আস্থার ব্যাপক ক্ষতি হয়েছে।

লাপিদ আরও জানান যে নেতানিয়াহুর পদক্ষেপে ইরানের শাসনব্যবস্থার পতন হয়নি পারমাণবিক হুমকি দূর হয়নি এবং ব্যালিস্টিক ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা ইসরায়েলের প্রতিটি বাড়ির দিকে তাক করা অবস্থাতেই রয়ে গেছে।

তিনি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের ধোঁকা দিয়েছেন এবং নাটকীয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন এক কৌশলগত পরিকল্পনা তুলে ধরেছেন যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই।

যুদ্ধের সময় নাগরিকদের সুরক্ষায় পর্যাপ্ত আশ্রয়ের ব্যবস্থা বা ক্ষয়ক্ষতি পূরণের কোনো পরিকল্পনা না থাকায় তিনি সরকারের অবহেলার তীব্র নিন্দা জানান।

লাপিদের মতে যুদ্ধক্ষেত্রে সামরিক বিজয় অর্জিত হলেও কূটনৈতিক ফ্রন্টে ইসরায়েল চরম পরাজয় বরণ করেছে যাকে তিনি আত্মঘাতী বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন।

অন্যদিকে ডেমোক্র্যাটস দলীয় চেয়ারম্যান ইয়ার গোলানও যুদ্ধের শুরুতে ইরানি নেতৃত্বের ওপর হামলার ঘটনাকে ভুল বলে সমালোচনা করেছেন এবং জানিয়েছেন এটি ইসরায়েলের নিরাপত্তায় কোনো ইতিবাচক ভূমিকা রাখেনি।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.