Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইসরায়েলি সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর মিসাইল হামলা – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইসরায়েলি সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর মিসাইল হামলা

বৈরুত, ২৬ মার্চ – লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক সদর দপ্তরে হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে দক্ষিণ লেবাননে স্থলযুদ্ধ ও ক্ষেপণাস্ত্র হামলায় পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। হিজবুল্লাহ জানিয়েছে যে তারা মধ্য তেল আবিবের কিরিয়া এলাকায় বেশ কিছু উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর পাশাপাশি শহরের উত্তরাংশে অবস্থিত ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনা লক্ষ্য করেও সফল হামলা চালানো হয়েছে বলে দাবি গোষ্ঠীটির।

কিরিয়া কমপ্লেক্সের ভেতরে ইসরায়েলি সামরিক বাহিনীর মূল সদর দপ্তরসহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয় অবস্থিত। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে হিজবুল্লাহর যোদ্ধারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে লিপ্ত হয়েছে। লেবাননের কান্তারা এলাকায় একটি ইসরায়েলি মার্কাভা ট্যাংক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র এই গোষ্ঠীটি। বর্তমানে ওই এলাকার সড়কে অগ্রসরমান ইসরায়েলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর তীব্র লড়াই চলছে।

এস এম/ ২৬ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.