Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইসরায়েলের দিমোনা ও আরাদে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নেতানিয়াহুর হুঁশিয়ারি – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইসরায়েলের দিমোনা ও আরাদে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, নেতানিয়াহুর হুঁশিয়ারি

তেল আবিব, ২২ মার্চ – ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত নেগেভ মরুভূমির দুটি প্রধান শহর দিমোনা এবং আরাদে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এই হামলা প্রতিহত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, আরাদ শহরে হামলার পর ৮৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা অত্যন্ত গুরুতর। অন্যদিকে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত দিমোনা শহরে অন্তত ৩৯ জন আহত হয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশু রয়েছে এবং তার অবস্থা বেশ আশঙ্কাজনক। হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন। তিনি এই ঘটনাকে শহরটির জন্য অত্যন্ত কঠিন এক সন্ধ্যা হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু মাঠে কাজ করা জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে তিনি দেশজুড়ে সাধারণ মানুষকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। নেতানিয়াহু তার বার্তায় সব ফ্রন্টে শত্রুদের ওপর হামলা চালিয়ে যাওয়ার বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

এস এম/ ২২ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.