Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন

মাদ্রিদ, ১১ মার্চ – স্পেন সরকার ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। বুধবার দেশটির সরকারি গেজেটে এই তথ্য প্রকাশ করা হয়।

সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইসরায়েলে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত অ্যানা ম্যারিয়া স্যালোমোন পেরেজকে সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে তেল আবিবে অবস্থিত স্পেনের দূতাবাস এখন থেকে একজন অস্থায়ী প্রধান কূটনীতিকের নেতৃত্বে পরিচালিত হবে।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রদূতকে অনির্দিষ্টকালের জন্য পরামর্শের উদ্দেশ্যে দেশে ডেকে পাঠানো হয়েছে। এই পদক্ষেপ স্পেন এবং ইসরায়েলের মধ্যে ক্রমশ বাড়তে থাকা কূটনৈতিক উত্তেজনার একটি নতুন পর্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটতে থাকে।

ইউরোপীয় নেতাদের মধ্যে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাংকোজ ইসরায়েলি কর্মকাণ্ডের অন্যতম কঠোর সমালোচক। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে সরাসরি গণহত্যা বলে অভিহিত করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করে আসছেন।

২০২৫ সালে স্পেন ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী যেকোনো জাহাজ ও বিমানকে নিজেদের বন্দর এবং আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে ২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করেছিল। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল মাদ্রিদ থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে স্পেন সরকার ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞাসহ আরও নয়টি পদক্ষেপ গ্রহণ করলে উভয় দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার চলমান সংঘাত নিয়েও সম্প্রতি নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্পেন সরকার এই ধরনের সামরিক অভিযানকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি বলে আখ্যায়িত করেছে। এমনকি দক্ষিণ স্পেনে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটিগুলো ইরানে হামলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়া হয়নি।

স্পেনের এমন সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পেনের বিরুদ্ধে অমিত্রসুলভ আচরণের অভিযোগ তুলে দেশটির সঙ্গে বাণিজ্য সীমিত করারও হুমকি দিয়েছেন।

এনএন/ ১১ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.