Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইরানি হামলায় আহত দুই বাংলাদেশিকে দেখতে হাসপাতালে রাষ্ট্রদূত – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইরানি হামলায় আহত দুই বাংলাদেশিকে দেখতে হাসপাতালে রাষ্ট্রদূত

মানামা, ৫ মার্চ – ইরানি হামলায় আহত দুই বাংলাদেশি নাগরিক বর্তমানে বাহরাইনের কিং হামাদ ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। বুধবার বাহরাইনের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। রাষ্ট্রদূত বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে হাসপাতালে যান।

সেখানে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাজিমউদ্দিন ও কামরুল ইসলামের চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সাথে কথা বলেন। হাসপাতাল কর্তৃপক্ষের উন্নত চিকিৎসা ব্যবস্থায় রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি দূতাবাসের পক্ষ থেকে আহতদের পরিবারের সদস্যদের সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।

এস এম/ ৫ মার্চ ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.