Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইরানে হামলার শঙ্কায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইরানে হামলার শঙ্কায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ

ওয়াশিংটন, ২৭ ফেব্রুয়ারি – ইরানে সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় বাণিজ্যিক ফ্লাইট চালু থাকা অবস্থায় নাগরিকদের ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করতে বলা হয়েছে। একইসঙ্গে আপাতত ইসরায়েলে ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো স্পষ্ট সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। তবে আগামী সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে দুটি রণতরীসহ একাধিক যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছেন। আশঙ্কা করা হচ্ছে, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প হামলার নির্দেশ দিতে পারেন।

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে জানিয়েছেন, যারা ইসরায়েল ছাড়তে ইচ্ছুক তারা যেন দ্রুততম সময়ের মধ্যে দেশটি ত্যাগ করেন। যেকোনো দেশের বিমানের টিকিট সংগ্রহ করে প্রথমে ইসরায়েল থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ এবং তিনটি প্রধান কেন্দ্র ভেঙে ফেলার শর্ত দিয়েছে।

ওয়াশিংটন অনির্দিষ্টকালের জন্য চুক্তি করতে চাইলেও তেহরান নির্দিষ্ট মেয়াদের জন্য কার্যক্রম বন্ধ রাখার পক্ষে অবস্থান নিয়েছে।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.