Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সৌদি আরবে বুধবার থেকে রমজান শুরু, মক্কা ও মদিনায় বর্ণিল আলোকসজ্জা – GBTnews Bangla Press "Enter" to skip to content

সৌদি আরবে বুধবার থেকে রমজান শুরু, মক্কা ও মদিনায় বর্ণিল আলোকসজ্জা

মক্কা, ১৭ ফেব্রুয়ারি – সৌদি আরব কর্তৃপক্ষ ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে। আগামী ১৮ ফেব্রুয়ারি বুধবার দেশটিতে পবিত্র রমজান মাসের প্রথম রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সৌদি প্রেস এজেন্সি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

পবিত্র রমজানকে স্বাগত জানাতে দেশটির প্রধান দুই পবিত্র নগরী মক্কা ও মদিনাকে সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জায়। মক্কা মিউনিসিপ্যালিটির তত্ত্বাবধানে শহরের বিভিন্ন সড়ক ও চত্বরে নান্দনিক সাজসজ্জা এবং উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

পবিত্র মাসের আধ্যাত্মিক আবহ ফুটিয়ে তুলতে এবং স্থানীয় বাসিন্দা ও ওমরাহ পালনকারীদের জন্য উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতেই সরকারের এই উদ্যোগ। নগরসজ্জার অংশ হিসেবে মক্কায় ১২ হাজার লিনিয়ার মিটার আলোকিত পর্দা এবং বিভিন্ন সেতু, ওভারপাস ও প্রধান সড়কের ল্যাম্পপোস্টে ১৫ হাজার লিনিয়ার মিটার এলইডি আলো স্থাপন করা হয়েছে। শহরের পরিবহন নেটওয়ার্ক ও দৃশ্যপটে এই আলোকসজ্জা এক মনোরম পরিবেশ তৈরি করেছে।

এছাড়া প্রধান চত্বরগুলোতে ৩০টি আলোকিত চাঁদের ভাস্কর্য এবং পার্ক ও হাঁটার পথগুলোতে অর্ধশতাধিক আলোকশিল্প বসানো হয়েছে।

অন্যদিকে পবিত্র মদিনা নগরীর বাজার ও সড়কগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ব্যাপক সৌন্দর্যবর্ধন করা হয়েছে। রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে মদিনাজুড়ে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.