Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ভারতে বার্ড ফ্লুর হানা, বিহারে জরুরি সতর্কতা জারি – GBTnews Bangla Press "Enter" to skip to content

ভারতে বার্ড ফ্লুর হানা, বিহারে জরুরি সতর্কতা জারি

নয়াদিল্লি, ০২ ফেব্রুয়ারি – ভারতের কেরালায় নিপা ভাইরাসের আতঙ্ক ঠিক কাটতে না কাটতেই এবার দেশটিতে নতুনভাবে হানা দিয়েছে এক ধরনের অত্যন্ত সংক্রামক ভাইরাস, বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। প্রতিবেশী দেশের বিহার রাজ্যে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ার পর পুরো রাজ্যজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মূলত বিহারের দারভাঙ্গা জেলার ভিগো এলাকায় হঠাৎ করে বিপুল সংখ্যক কাকের মৃত্যু ঘটলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মৃত পাখির দেহ থেকে নমুনা সংগ্রহ করে ভোপালের একটি বিশেষ পরীক্ষাগারে পাঠানো হলে সেখানে সংক্রামক এইচ৫এন১ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়।

সংক্রমণ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে দারভাঙ্গা পৌরসভা ও পশুপালন দপ্তরের বিশেষ মেডিকেল টিম অবিলম্বে কাজ শুরু করেছে। আক্রান্ত এলাকার মৃত পাখিগুলো নিরাপদভাবে সরানো হচ্ছে এবং ভাইরাস ছড়ানো রোধে আশপাশের পোলট্রি খামারগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। খামারের হাঁস-মুরগির রক্ত পরীক্ষা করা হচ্ছে এবং সম্ভাব্য সংক্রমণের উৎস বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন পর্যবেক্ষণে থাকলেও সংক্রমণ রোধে সর্বোচ্চ কড়াকড়ি নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বার্ড ফ্লু মূলত ইনফ্লুয়েঞ্জা জাতীয় ভাইরাসের মাধ্যমে ছড়ায়, যার মধ্যে এইচ৫এন১ ধরন সবচেয়ে বিপজ্জনক। নিপা ভাইরাসের মতো এই ভাইরাসও প্রাণিজগত থেকে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি।

মানুষের মধ্যে সংক্রমণ সাধারণত বিরল হলেও সংক্রমিত পাখির দীর্ঘ সময় সংস্পর্শে থাকলে মানুষও আক্রান্ত হতে পারে। সংক্রমণের লক্ষণ হিসেবে জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং শরীরে ব্যথা দেখা দিতে পারে।

বিহার রাজ্য সরকার সাধারণ মানুষের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে, যাতে কোনো মৃত বা অসুস্থ পাখি স্পর্শ না করা হয়। এছাড়া অস্বাভাবিকভাবে কোনো পাখির মৃত্যু দেখলেই তা স্থানীয় প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে। পোলট্রি খামার ও বাজারে স্বাস্থ্যবিধি মানা, এবং সীমান্তবর্তী এলাকাতেও নজরদারি জোরদার করা হয়েছে।

এনএন/ ০২ ফেব্রুয়ারি ২০২৬



More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
Mission News Theme by Compete Themes.