Press "Enter" to skip to content

বৈশ্বিক জনসংখ্যার অর্ধেকেরও বেশি সোশ্যাল মিডিয়ায়

বৈশ্বিক জনসংখ্যার অর্ধেকেরও বেশি সোশ্যাল মিডিয়ায়

বৈশ্বিক জনসংখ্যার ৬০ শতাংশেরও কিছু বেশি লোক সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন। গত বছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি জানানো হয়।

শুক্রবার (২১ জুলাই) এনডিটিভির এক খবরে বলা হয়েছে, ডিজিটাল অ্যাডভাইজরি ফ্লিম সংস্থা ক্যাপ্রিওস সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এ হিসাব তুলে ধরা হয়। সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ৫১৯ কোটির কাছাকাছি উপনীত হয়েছে ও এই সংখ্যক মানুষ ইন্টারনেটও ব্যবহার করে বা বিশ্বের জনসংখ্যার ৬৪ দশমিক ৫ শতাংশ। অঞ্চলগুলোর মধ্যে এই সংখ্যার পার্থক্য রয়েছে। পূর্ব ও মধ্য আফ্রিকায় ১১ জনের মধ্যে মাত্র একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন।

ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, এখানে এই সংখ্যা তিনজনের মধ্যে একজন। সোশ্যাল মিডিয়ায় ব্যয়কৃত সময়ের পরিমাণও প্রতিদিন দুই মিনিট বেড়ে দুই ঘণ্টা ২৬ মিনিট হয়েছে। এখানে আবারো বড় বৈষম্য রয়েছে, যেখানে ব্রাজিলীয়রা প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা ৪৯ মিনিট সময় ব্যয় করে সোশ্যাল মিডিয়ায়, সেখানে জাপানিরা এক ঘণ্টারও কম। গড়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা সাতটি প্ল্যাটফর্মে রয়েছে। মেটা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকসহ তিনটি অ্যাপস রয়েছে।

উল্লেখ্য, চীনের তিনটি অ্যাপস রয়েছে- উইচ্যাট, টিকটক ও স্থানীয় সংস্ককরণ ডাউইন। টুইটার, মেসেঞ্জার ও টেলিগ্রাম শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে।

ডি- এইচএ

More from আন্তর্জাতিকMore posts in আন্তর্জাতিক »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.