ময়মনসিংহ, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ (বাসস) : দেশে ও বিদেশে উন্মুক্ত ও দূরশিক্ষণ এবং অনলাইনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীসহ গনমানুষের দোড়গোড়ায় বাউবি‘র শিক্ষা সেবা পৌঁছে দিতে এবং দক্ষ জনশক্তি তৈরি ও মানব সম্পদ উন্নয়নে বাউবি কাজ করে যাচ্ছে।
বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, কোভিড-১৯ কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি শিক্ষাকার্যক্রম বন্ধ থাকায় বাউবি তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি টিউটোরিয়াল ক্লাশ প্রদান করছে। বাউবি’র ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র ও আওতাধীন উপ-আঞ্চলিক কেন্দ্রের (টাংগাইল, মধুপুর,জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ) স্টাডি সেন্টার সমূহে ভার্চুয়ালি টিউটোরিয়াল ক্লাশ চলমান রয়েছে।
এদিকে বাউবি’র ৫৭ টি প্রোগ্রামের দেশ বিদেশের ৬ লাখ শিক্ষার্থী ভার্চুয়ালি শিক্ষাব্যবস্থাায় এখন ঘরে বসে টিউটোরিয়াল ক্লাশ করছে। প্রত্যন্ত অঞ্চলের বাউবি’র টিউটরগণও এখন জুম অন লাইনের মধ্যে শিক্ষার্থীদের ক্লাশ নিচ্ছেন। এছাড়া জীবনের চাহিদার প্রয়োজনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সর্বাধুনিক প্রযুক্তি ও মিডিয়া ভিত্তিক ভার্চুয়াল শিক্ষা সেবা চালু করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাউবি’র শিক্ষার্থীরা অনলাইন সার্ভিস এন্ড পেমেন্ট সিস্টেম (OSAPS) এর মাধ্যমে ঘরে বসে কাজের ফাঁকে বাউবি’র বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হতে পারছে। ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে ই-বুক, স্টাডি গাইড ও পরীক্ষার রেজাল্ট। শিক্ষার্থীরা বাউবি টিউব, ওয়েব টিভি, ওয়েব রেডিও, ইউটিউব, টুইটার ও ফেইসবুকের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসে অডিও, ভিডিও লেকচার দেখতে ও শোনতে পাচ্ছে। অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেম এবং ইন্টার একটিভ ভার্চয়াল ক্লাশরুম (IVCR) এর মাধ্যমে শিক্ষার্থী নির্দিষ্ট স্থাানে বসে শিক্ষকের কাছ থেকে প্রশ্নের উত্তর ও তথ্যের আদান প্রদান করতে পারছে। মোবাইল অ্যাপস এর মাধম্যে ই-বুক ডাউনলোড সহ পাচ্ছে নানা তথ্য। ওভো, স্কাইপি ও ভিডিরেন (BdREN) এর মাধ্যমে ভিডিও কনফারেন্সিং এবং ভিডিও স্ট্রিমিং এর মাধ্যমে রয়েছে অন লাইন ক্লাশের সুযোগ । ওপেন বাংলা ওয়েভ টিভি এবং ওপেন বাংলা ওয়েভ রেডিওর মাধ্যমে রয়েছে সরাসরি ক্লাশ।
দেশ-বিদেশে ৬ লাখ শিক্ষার্থী বাউবি’র ভার্চুয়ালি ক্লাশ করছে
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
- এবার ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা সামিট কমিউনিকেশনের
- বাংলাদেশ থেকে আপলোড হওয়া ১ কোটি ১৬ লাখ ভিডিও মুছলো টিকটক
- একুশে পদক পাচ্ছেন ‘অভ্র’র মেহেদী হাসান
- টেন মিনিট স্কুলের বিনিয়োগ প্রস্তাব বাতিল কেন?
- এটুআই ও আমি প্রবাসী প্লাটফর্মের প্রশিক্ষণ পেল ডিজিটাল সেন্টার উদ্যোক্তারা
- দেশে হেইলো ব্র্যান্ডের তিন স্মার্টওয়াচ
- সাইবার নিরাপত্তায় কী করবেন, কী করবেন না
- প্রথম ক্যাম্পেইনেই ৮০ হাজার অর্ডার পেয়েছে ইভ্যালি
More from শিক্ষাMore posts in শিক্ষা »
- বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ও শিক্ষার মান নিয়ে সংসদে রুমিন ফারহানার প্রশ্ন
- ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সম্পাদক দস্তগীর
- কিউএস র্যাংকিংয়ে দেশসেরা ঢাবি, শীর্ষ ছয়ে ৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়
- শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়তে চাই: মাহদী আমিন
- ‘প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ-ল্যাব প্রতিষ্ঠা করা হবে’
- ‘শিক্ষায় বাজেট জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে’
- স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত
- জবি শিক্ষক-কমকর্তার দুর্নীতির তদন্তে কমিটি গঠন

















