Press "Enter" to skip to content

ছুটি শেষে প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা খুলছে আজ

ঢাকা: টানা ১০ দিনের ছুটি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হয়েছে। তবে উচ্চমাধ্যমিক ও কলেজের ছুটি চলবে আরও কিছুদিন। আগামী ১ নভেম্বর থেকে কলেজগুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ছুটির সময়সূচি পর্যালোচনা করে দেখা যায়, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশের ছুটি শুরু হয় গত ১৮ অক্টোবর। তবে এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ১৬ অক্টোবর থেকেই প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসাসমূহ বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে ২২ অক্টোবর নির্বাহী আদেশের ছুটি শেষ হলেও ২৩ ও ২৪ অক্টোবর আবার সাপ্তাহিক বন্ধ ছিল। আর ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার নির্ধারিত ছুটি থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা মোট ১০ দিনের একটি দীর্ঘ ছুটির সুযোগ পান।

অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটির মেয়াদ আরও দীর্ঘ। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ১৮ অক্টোবর শুরু হওয়া দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজার ছুটি চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এরপর ৩০ ও ৩১ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক বন্ধ থাকায় আগামী ১ নভেম্বর থেকে কলেজে পুনরায় পাঠদান শুরু হবে।

সুত্রঃ সারাবাংলা.নেট

More from শিক্ষাMore posts in শিক্ষা »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.