Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
এইচএসসির সব পরীক্ষা স্থগিত, ১১ আগস্ট থেকে নতুন রুটিনে পরীক্ষা – GBTnews Bangla Press "Enter" to skip to content

এইচএসসির সব পরীক্ষা স্থগিত, ১১ আগস্ট থেকে নতুন রুটিনে পরীক্ষা

ফাইল ছবি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১১ আগস্ট থেকে নতুন রুটিনে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আপাতত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখন নতুন রুটিন দেয়া হবে এবং সে অনুযায়ী ১১ আগস্ট থেকে পরীক্ষা নেয়া হবে।

এর আগে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় কয়েক দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষ গত ২৫ জুলাই ২৮, ২৯, ৩১ জুলাই ছাড়াও আজ ১ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়।

তার আগে প্রথমবারের মতো গত ১৮ জুলাই চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরে একযোগে সব শিক্ষা বোর্ডের ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

/এমএইচ

সুত্রঃ যমুনা টিভি

More from শিক্ষাMore posts in শিক্ষা »
Mission News Theme by Compete Themes.