Press "Enter" to skip to content

ঘূর্ণিঝড় রিমাল: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন মন্ত্রী

ফাইল ছবি।

ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় এলাকায় সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ছুটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রোববার (২৬ মে) রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা প্রকৌশল অধিদফতরের ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপি বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যে সমস্ত অবকাঠামো আছে সেগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন। সেভাবে তারা সকল ব্যবস্থা নেবেন।

অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় জানিয়ে তিনি বলেন, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে উপকূলের প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম চলবে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাঠদান স্থগিত রাখতে পারবেন তারা। এক্ষেত্রে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নেবেন।

তবে, স্কুলগুলো খোলা থাকবে। কর্তৃপক্ষ স্কুলে থাকবে যাতে মানুষ আসলে আশ্রয় নিতে পারে। শুধু উপকূল অঞ্চলের জন্য এমন সিদ্ধান্ত বলেও জানান শিক্ষামন্ত্রী।

/এমএইচ

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
More from শিক্ষাMore posts in শিক্ষা »
Mission News Theme by Compete Themes.