Press "Enter" to skip to content

গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার

গ্রামীণফোনের সিম বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন-বিটিআরসি। রবিবার (১ জানুয়ারি) কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ফলে অপারেটরটির সিম বিক্রিতে আর কোনো বাধা থাকলো না।

এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মানসম্মত সেবা নিশ্চিতে যে কয়েকটি শর্ত ছিল গ্রামীণফোন তার সবক’টি পূরণ করেছে। সেজন্যই তাদের এই সিম বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

সেবার মানের প্রশ্নে চলতি বছরের ২৯শে জুন গ্রামীণফোনের সব রকমের সিম বিক্রি বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি। এরপর ১৩ লাখ রিসাইকেল সিম বিক্রির অনুমতি দিয়ে কিছুদিন পর তা আবার প্রত্যাহার করা হয়। পরে সরকারি-বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি দেয়া হয় গ্রামীণফোনকে।

এরমধ্যে ২০২২ সালের ২৫শে নভেম্বর বিটিআরসিকে দেয়া এক চিঠিতে সেবার মানোন্নয়নে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিশ্রুত কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) পূরণ করার কথা জানায় অপারেটরটি।

এমকে

More from অর্থনীতিMore posts in অর্থনীতি »
More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
More from বিজ্ঞান ও প্রযুক্তিMore posts in বিজ্ঞান ও প্রযুক্তি »
Mission News Theme by Compete Themes.