Press "Enter" to skip to content

শাহজালাল বিমানবন্দরে দুই কেজি স্বর্ণসহ আটক ২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ দুজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

শুক্রবার রাতে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালের গেইট থেকে কামাল পারভেজ ও ফরিদুল আলমকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২টি সোনার বার, অলংকার ও মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১১ লাখ টাকা।

আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক দিন ধরে চোরাচালানে জড়িত থাকার কথা জানায় তারা। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের বিমানবন্দর থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউএইচ/

সুত্রঃ যমুনা টিভি

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.