Press "Enter" to skip to content

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী, ২৯ আগস্ট – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ৭ জনের মধ্যে রাজশাহীর ৪, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর ১ জন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান।

তিনি বলেন, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হওয়ার পরও অন্য জটিলতায় একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৪১৮টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১৭৬ জন।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ২৯ আগস্ট

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.