Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবে মৃত্যুর ঘটনায় মামলা, আটক ৫ – GBTnews Bangla Press "Enter" to skip to content

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবে মৃত্যুর ঘটনায় মামলা, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া, ২৮ আগস্ট – ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলারডুবে ২২ জনের মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় মামলাটি করেন। ট্রলারডুবির ঘটনায় তার পরিবারের চার সদস্য মারা গেছেন।

আটকরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকার আলী আফজালের ছেলে নৌকার মাঝি জমির মিয়া (৩৩), একই এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাসেল (২২), কাশেম মিয়ার ছেলে খোকন মিয়া (২২), মৃত আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগরের কালারটেকের মিস্টু মিয়া (৬৭)।

বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান বলেন, দুটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এজাহারে নাম থাকায় এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার লইছকা বিলে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই ঘটনায় ৫০ জন যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও প্রাণ হারান ২১ জন। শনিবার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে। সকালে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

সূত্র : সমকাল
এন এইচ, ২৮ আগস্ট

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.