Press "Enter" to skip to content

রামেকে করোনা ও উপসর্গে সর্বনিম্ন ৭ মৃত্যু


রাজশাহী, ২১ আগস্ট – রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার (২১ আগস্ট) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। গত তিনমাসের মধ্যে রামেক হাসপাতালে এটিই সর্বনিম্ন মৃত্যু।

এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুইদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া সাতজনের মধ্যে চারজন করোনা পজিটিভ ছিলেন। আর তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

মৃত সাতজনের মধ্যে রাজশাহীর পাঁচজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ২৫৪ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/২১ আগস্ট ২০২১

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.