Press "Enter" to skip to content

কেন্দ্রে নয়, বাসায় বসে টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান

ylliX - Online Advertising Network


রাজশাহী, ১০ আগস্ট – রাজশাহী কেন্দ্রে গিয়ে নয়, বাসায় বসে টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের তার সরকারি বাসায় বসে টিকা নিয়েছেন তিনি।

চেয়ারম্যানের বাসায় দুই কর্মীসহ টিকা পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বার্নাবাস হাঁসদাক।

নির্ধারিত টিকাদান কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার বাসার দূরত্ব প্রায় দুই কিলোমিটার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুজন কর্মী গিয়ে চেয়ারম্যানকে টিকা দিয়ে এসেছেন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানিয়েছেন, নির্ধারিত কেন্দ্রের বাইরে গিয়ে কোনো ভাবেই টিকাদানের সুযোগ নেই। এমনকি ক্যাম্পেইন চলাকালেও বাসায় গিয়ে টিকাদানের সুযোগ নেই। তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়নার জন্য বিশেষ ব্যবস্থার কারণটি তিনি অনুসন্ধান করবেন।

সূত্র : বিডি প্রতিদিন
এম এউ, ১০ আগস্ট

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.