Press "Enter" to skip to content

রামেকে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ২২ জনের মৃত্যু

রাজশাহী, ২৩ জুলাই- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরে একজন মারা যান।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ২২ জনের মধ্যে রাজশাহীর ১১, নাটোরের ২, চাঁপাইনবাবগঞ্জ ৪, নওগাঁ ১ ও পাবনার ৪ জন করে আছেন।

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪১২ জন।

এছাড়া গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আর আই

More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.