Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
কুমিল্লার মেঘনায় চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০ – GBTnews Bangla Press "Enter" to skip to content

কুমিল্লার মেঘনায় চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০



কুমিল্লা, ১৬ জুন – কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলীপুর এলাকায় একটি চরের দখলকে কেন্দ্র করে পার্শ্ববর্তী তিতাস উপজেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দেশীয় অস্ত্র টেঁটা ও বল্লম নিয়ে দফায় দফায় হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের মধ্যে ২৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে,

বিরোধপূর্ণ বাটেয়ারা মৌজার প্রায় ১৪ দশমিক ৭৫ একর জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে মেঘনা উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন বাটেরা ও দুধঘাটা এলাকার বাসিন্দাদের বিরোধ চলছিল।

আলীপুর গ্রামের বাসিন্দারা দাবি করেন যে তারা ১৯৮৯ থেকে ৯০ সালে ২৩টি দলিলের মাধ্যমে জেলা প্রশাসনের কাছ থেকে ওই জমি ইজারা নেন। অন্যদিকে তিতাস উপজেলার বাসিন্দাদের দাবি, তারা ১৯৯৯ থেকে ২০০০ সালে একই এলাকার ১০ দশমিক ১৪ একর জমি ইজারা নিয়েছেন। এই বিরোধের জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন,

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার জানান, সংশ্লিষ্ট জমির নথিপত্র ও রেকর্ড যাচাই বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম/ ১৬ জুন ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.