Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
‘আমাদের চেহারা বদলায়নি, হঠাৎ বদলে গেছেন তারাই’: সংসদে মির্জা ফখরুল – GBTnews Bangla Press "Enter" to skip to content

‘আমাদের চেহারা বদলায়নি, হঠাৎ বদলে গেছেন তারাই’: সংসদে মির্জা ফখরুল



ঢাকা, ৩০ এপ্রিল – বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের দলের আদর্শিক অবস্থানে কোনো পরিবর্তন আসেনি, বরং জামায়াতে ইসলামি হঠাৎ করেই তাদের অবস্থান বদলে ফেলেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, ৫ই আগস্টের পরবর্তী সময়ে জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপির চেহারা বদলে গেছে। প্রকৃতপক্ষে বিএনপির অবস্থান একই আছে, বরং তারাই হঠাৎ ক্ষমতার ইঙ্গিত পেয়ে ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে।

তিনি আরও বলেন, তাদের এই ধরণের বক্তব্য গণতন্ত্রের জন্য সহায়ক নয় এবং নির্বাচনের ইঞ্জিনিয়ারিং নিয়ে করা মন্তব্যগুলো দেশের মানুষ গ্রহণ করবে না।

বক্তব্যের একপর্যায়ে তিনি সংবিধানের গুরুত্ব তুলে ধরে বলেন, এই সংবিধান ১৯৭১ সালের লাখো শহীদের রক্তের সঙ্গে জড়িত। সংবিধানকে অতীতে বারবার পরিবর্তন করে ক্ষতবিক্ষত করা হলেও এটি আমাদের অস্তিত্বের অংশ।

রাষ্ট্রপতিকে একটি প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ৫ই আগস্টের পরে রাষ্ট্রপতির উপস্থিতি অরাজকতা রোধে সহায়ক ছিল।

লন্ডনে বিএনপির চেয়ারম্যান ও তৎকালীন প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে সমালোচনার জবাবে ফখরুল বলেন, সেই বৈঠকে ষড়যন্ত্র হয়নি বরং নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা হয়েছিল। প্রধান উপদেষ্টা দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছিল।

তিনি আরও দাবি করেন, বিএনপিই এ দেশে সংস্কারের প্রধান প্রবক্তা এবং সংস্কার বিরোধী হিসেবে তাদের চিহ্নিত করার চেষ্টা ভিত্তিহীন।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.