Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ভারত সফরে জয়শঙ্কর ও দোভালের সঙ্গে বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী – GBTnews Bangla Press "Enter" to skip to content

ভারত সফরে জয়শঙ্কর ও দোভালের সঙ্গে বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৩১ মার্চ – আগামী ৭ এপ্রিল নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রমতে, এই সফরে গঙ্গা পানিবণ্টন চুক্তি এবং ভারত থেকে অতিরিক্ত জ্বালানি আমদানির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আমদানিতে যুদ্ধজনিত বিঘ্ন ঘটার কারণে বাংলাদেশ বিকল্প হিসেবে ভারত থেকে আরও জ্বালানি আনার পরিকল্পনা করছে।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা ড. খলিলুর রহমান মরিশাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার প্রাক্কালে নয়াদিল্লি সফর করবেন।

ভারতীয় সূত্রগুলো জানিয়েছে, আগামী ৮ এপ্রিল তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পিযুষ গোয়ালের সঙ্গে বৈঠক করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর এটি কোনো বাংলাদেশি মন্ত্রীর প্রথম ভারত সফর।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ এবং ২০২৭ মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ। এই পদে ভারতের সমর্থন চাইতে পারেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ডিসেম্বরে ভারতের সঙ্গে বাংলাদেশের ত্রিশ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে থাকায় বর্তমানে দুই দেশের প্রতিনিধি দল এর প্রযুক্তিগত মূল্যায়ন করছে। চুক্তির নবায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া ভারতের সঙ্গে অতিরিক্ত জ্বালানি, বিশেষ করে ডিজেল সরবরাহ নিয়ে ভারতের জ্বালানিমন্ত্রী হরদ্বীপ পুরির সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এনএন/ ৩১ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.