Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
মার্চের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ছাড়াল ৩ বিলিয়ন ডলার – GBTnews Bangla Press "Enter" to skip to content

মার্চের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স ছাড়াল ৩ বিলিয়ন ডলার

ঢাকা, ২৫ মার্চ – পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের বাড়তি খরচ মেটাতে প্রবাসী বাংলাদেশিরা দেশে বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। এর ফলে চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনেই দেশে ৩০০ কোটি বা ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রবাসীদের পাঠানো এই অতিরিক্ত অর্থের কারণে রেমিট্যান্স প্রবাহে ব্যাপক চাঙাভাব দেখা যাচ্ছে। এটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীরা মোট ৩০৫ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন।

বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে এর পরিমাণ প্রায় ৩৭ হাজার ৫১৫ কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স আহরণে নতুন রেকর্ড সৃষ্টি হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আশাবাদী।

এর আগে ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা ৩০২ কোটি ডলার দেশে পাঠান যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশে মোট দুই হাজার ৫০৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ১ শতাংশ বেশি।

এনএন/ ২৫ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.