Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সরকারের নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন – GBTnews Bangla Press "Enter" to skip to content

সরকারের নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

ঢাকা, ১২ মার্চ – প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় সদ্য নিয়োগপ্রাপ্ত একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী টাঙ্গাইল আট আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রী হিসেবে অ্যাডভোকেট আহমেদ আযম খানকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পরপরই তাদের দপ্তর বণ্টনের বিষয়টি চূড়ান্ত করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়।

এনএন/ ১২ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.