Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সিলেটকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে: খন্দকার আব্দুল মুক্তাদির – GBTnews Bangla Press "Enter" to skip to content

সিলেটকে আইপি ক্যামেরার আওতায় আনা হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

সিলেট, ১০ মার্চ – আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কাজের গতি আরও বাড়াতে পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি জানিয়েছেন সিলেটকে সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্তমূলক নগরী হিসেবে গড়ে তুলতে চান তিনি। অপরাধ দমনে খুব শিগগিরই সিলেট নগরীকে অত্যাধুনিক আইপি ক্যামেরার আওতায় আনা হবে।

মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন আমাদের দেশের সম্পদ সীমিত হওয়া সত্ত্বেও প্রাপ্ত সক্ষমতা দিয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান সন্ত্রাসমুক্ত ও শান্তির নগর হিসেবে সিলেটকে গড়ে তোলার লক্ষ্যে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ সিলেট গঠন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় খন্দকার আব্দুল মুক্তাদির পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে পর্যাপ্ত যানবাহন ও আবাসন সুবিধাসহ বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনএন/ ১০ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.