Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
জাতিসংঘে বাংলাদেশের সভাপতিত্বের পক্ষে কূটনীতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী – GBTnews Bangla Press "Enter" to skip to content

জাতিসংঘে বাংলাদেশের সভাপতিত্বের পক্ষে কূটনীতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৬ মার্চ – জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন দেওয়ার জন্য ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার ৬ মার্চ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং দেশে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া সরকারের সকল স্তরে দুর্নীতি মোকাবিলায় কঠোর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি কূটনীতিকদের আশ্বস্ত করেন।

এনএন/ ৬ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.