Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
দেশের পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর – GBTnews Bangla Press "Enter" to skip to content

দেশের পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ঢাকা, ৫ মার্চ – দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সীমিত পরিসরে এতিম, আলেম-উলামা এবং কূটনীতিকদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুটি ইফতার মাহফিলে তিনি অংশ নেবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী ৬ মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম ও আলেম-উলামাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই দুটি অনুষ্ঠানই যমুনায় অনুষ্ঠিত হবে। এর আগে রাজনীতিবিদদের সম্মানে ৮ মার্চ এবং গণমাধ্যমকর্মীদের সম্মানে ১০ মার্চ ইফতার পার্টির সূচি নির্ধারিত থাকলেও, বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা বাতিল করা হয়েছে। প্রতিবছর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে বড় পরিসরে ইফতার আয়োজন করা হলেও, এবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তারেক রহমান নিজ বাসভবনে পরিবারের সঙ্গেই ইফতার করছেন।

এস এম/ ৫ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.