Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে গিয়ে কর্মকর্তা না পেয়ে বারান্দায় মন্ত্রীর অপেক্ষা – GBTnews Bangla Press "Enter" to skip to content

সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে গিয়ে কর্মকর্তা না পেয়ে বারান্দায় মন্ত্রীর অপেক্ষা

নারায়ণগঞ্জ, ৪ মার্চ – নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে তিনি ওই অফিসে প্রবেশ করেন। তবে পরিদর্শনকালে কোনো কর্মকর্তাকে তিনি দপ্তরে উপস্থিত পাননি। এমতাবস্থায় প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা ভূমি অফিসের বারান্দায় বসে কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেন।

সরকারি নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে কর্মস্থলে না পেয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের ভোটে নির্বাচিত সরকার সর্বদা জনগণের কল্যাণে কাজ করবে। এক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি মেনে নেওয়া হবে না।

এস এম/ ৪ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.