Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
রমজানের পরপরই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার – GBTnews Bangla Press "Enter" to skip to content

রমজানের পরপরই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার

ঢাকা, ১ মার্চ – পবিত্র রমজান মাসের পরপরই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ।

রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি বা আরএফইডি কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন যে রমজানের পরেই সিটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং এর পূর্বে ঘোষিত তফসিল অনুযায়ী উপ-নির্বাচনসমূহ যথাসময়ে সম্পন্ন হবে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন যে আইন প্রণয়নের দায়িত্ব সংসদের এবং সেই আইনের আলোকেই কমিশন নির্বাচন পরিচালনা করে।

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার প্রসঙ্গে তিনি জানান যে বিষয়টি নিয়ে কমিশন জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এছাড়া সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন যে নির্বাচনে কোনো ঘাটতি থাকলে কমিশন তা খতিয়ে দেখবে।

এনএন/ ১ মার্চ ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.