Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সিলেটে তদন্ত কাজে গিয়ে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু – GBTnews Bangla Press "Enter" to skip to content

সিলেটে তদন্ত কাজে গিয়ে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

সিলেট, ২৭ ফেব্রুয়ারি – সিলেটের জৈন্তাপুরে পাথরবাহী ট্রাকের চাপায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার দরবস্ত এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার নাম আতিকুর রহমান এবং তিনি জৈন্তাপুর মডেল থানায় কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, আতিকুর রহমান একটি মামলার তদন্ত কাজের জন্য মোটরসাইকেলে করে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তামাবিলগামী পাথরবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.