Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
সাবেক মেয়র আইভীর ৫ মামলায় জামিন, কারামুক্তিতে বাধা নেই – GBTnews Bangla Press "Enter" to skip to content

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় জামিন, কারামুক্তিতে বাধা নেই

নারায়ণগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে তার বিরুদ্ধে থাকা পৃথক পাঁচটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আইনজীবীরা জানিয়েছেন এর ফলে তার কারামুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।

গত বছরের মে মাস থেকে কারাগারে থাকা আইভীর পক্ষে করা আবেদনের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। ডা. আইভী গত বছরের ৯ মে শহরের পশ্চিম দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে গ্রেপ্তার হন। পরবর্তীতে তাকে বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা এবং পারভেজ হত্যা মামলাসহ মোট চারটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। এর বাইরে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলায়ও তিনি অন্যতম আসামি ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী হত্যা মামলাগুলো ফতুল্লা মডেল থানায় নিহতের পরিবারের সদস্যদের পক্ষ থেকে দায়ের করা হয়েছিল।

২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা ও নারায়ণগঞ্জ মহাসড়কের ভুঁইগড় এবং দেলপাড়া এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় আইভীকে হুকুমের আসামি করা হয়। অন্যদিকে সদর মডেল থানায় পুলিশের করা মামলাটি ছিল মে মাসে আইভীর বাসভবনে তল্লাশি চালানোর সময় পুলিশের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায়। উচ্চ আদালতের এই আদেশের ফলে নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.