Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন ও প্রতিরক্ষা চুক্তির তাগিদ – GBTnews Bangla Press "Enter" to skip to content

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন ও প্রতিরক্ষা চুক্তির তাগিদ

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য তিনি এই শুভেচ্ছা বার্তা পাঠান।

গত ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই বার্তা দেন। চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয়েছে।

অভিনন্দন জানানোর পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন ট্রাম্প।

চিঠির শুরুতেই ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে তিনি এই ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন এবং তাঁর সফল মেয়াদ কামনা করছেন। দুই দেশের সম্পর্কের ভিত্তি ও ইন্দো প্যাসিফিক অঞ্চলকে উন্মুক্ত রাখা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। যেখানে শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি লাভ করতে পারে।

বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে প্রধানমন্ত্রী সহায়তা করবেন। এই চুক্তি উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর হবে বলে তিনি মন্তব্য করেন।

চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়ে গুরুত্ব দিয়ে ট্রাম্প লিখেছেন, তিনি আশা করেন রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে বাংলাদেশ দ্রুত ও নির্ণায়ক পদক্ষেপ নেবে। যা শেষ পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অপেক্ষার কথা জানান ট্রাম্প।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। চিঠির শেষে আগামী দিনগুলোর জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি শুভকামনা জানিয়েছেন।

এনএন/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.