Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের নেতৃত্বে পুরুষ প্রধানমন্ত্রী – GBTnews Bangla Press "Enter" to skip to content

দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের নেতৃত্বে পুরুষ প্রধানমন্ত্রী

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ প্রায় সাড়ে তিন দশক পর দেশের নেতৃত্বের ভার গ্রহণ করলেন একজন পুরুষ প্রধানমন্ত্রী।

১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশের রাজনীতি মূলত আবর্তিত হয়েছে দুই নারী নেত্রীকে ঘিরেই। তাঁরা হলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মাঝখানের কিছুটা সময় তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করলেও রাজনৈতিক নেতৃত্ব ছিল নারীদের হাতেই।

২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান এবং পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে সেই যুগের অবসান ঘটে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের নবম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন।

এর আগে সর্বশেষ পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কাজী জাফর আহমদ। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। এরপর বিভিন্ন সময়ে শেখ মুজিবুর রহমান, মুহাম্মদ মনসুর আলী, শাহ আজিজুর রহমান, আতাউর রহমান খান, মিজানুর রহমান চৌধুরী ও মওদুদ আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে এরশাদ সরকারের পতনের পর প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। এরপর দীর্ঘ সময় পালাক্রমে দেশ শাসন করেন শেখ হাসিনা ও খালেদা জিয়া।

অবশেষে দীর্ঘ ৩৫ বছরের বিরতি দিয়ে আবারও একজন পুরুষের হাতে উঠল বাংলাদেশের শাসনভার।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.