Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতে নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান – GBTnews Bangla Press "Enter" to skip to content

নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতে নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – নির্বাচনের মাঠে রাজনৈতিক প্রতিপক্ষ হলেও নির্বাচন পরবর্তী সৌজন্যবোধ রক্ষায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রোববার ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসভবনে পৌঁছান তিনি।

এ সময় বাসার প্রধান ফটকের সামনে এগিয়ে এসে তারেক রহমানকে অভ্যর্থনা জানান এনসিপি আহ্বায়ক। বিএনপি চেয়ারম্যানের এই সফরে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এর আগে একই দিন সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় বৈঠক শেষে তিনি সেখান থেকে সরাসরি বেইলি রোডের উদ্দেশ্যে রওনা হন।

প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয় নিশ্চিত করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি।

এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.