Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
রাজবাড়ীর পদ্মায় ধরা পড়ল ২ কেজি ওজনের ইলিশ, বিক্রি ১০ হাজারে – GBTnews Bangla Press "Enter" to skip to content

রাজবাড়ীর পদ্মায় ধরা পড়ল ২ কেজি ওজনের ইলিশ, বিক্রি ১০ হাজারে

রাজবাড়ী, ১০ ফেব্রুয়ারি – রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের একটি বিশাল ইলিশ মাছ। মঙ্গলবার সকাল ৮টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের জেলে মাসুদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় আড়তে মাছটি ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় জেলে মাসুদ হালদার জানান, মঙ্গলবার ভোরের দিকে তিনি নদীতে জাল ফেলেন। সকালে জাল তোলার সময় ওই জালে বড় আকৃতির এই ইলিশটি উঠে আসে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় জমান। পরে ফেরিঘাটের এক মাছ ব্যবসায়ী মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান জানান, সকালে স্থানীয় হালিম মিয়ার আড়তে মাছটি নিলামে তোলা হয়। তিনি ৫ হাজার টাকা কেজি দরে মোট ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে সামান্য লাভে চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করে দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

এস এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.