Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ঢাকার বাতাসের মান খুব অস্বাস্থ্যকর, বিশ্বের ১২৭ শহরের মধ্যে দূষণে দ্বিতীয় – GBTnews Bangla Press "Enter" to skip to content

ঢাকার বাতাসের মান খুব অস্বাস্থ্যকর, বিশ্বের ১২৭ শহরের মধ্যে দূষণে দ্বিতীয়

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সমস্যায় ভুগছে রাজধানী ঢাকা। ধীরে ধীরে শহরের বাতাসের মান খারাপ হচ্ছে। ঢাকার বায়ুমান এখন ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্বের সবচেয়ে দূষিত ১২৭টি শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় স্থানে রয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে আন্তর্জাতিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার দূষণের স্কোর ২৪৩।

এই তালিকায় প্রথম স্থানে আছে মিসরের কায়রো, যার স্কোর ২৪৬। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ২২৩। ভারতের কলকাতা চতুর্থ স্থানে ২১০ স্কোর নিয়ে এবং মঙ্গোলিয়ার উলানবাটর পঞ্চম স্থানে ২০৪ স্কোর নিয়ে রয়েছে।

একিউআই অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর হলে বাতাসকে ‘মাঝারি’ মানের হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর থাকলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলা হয়। এ সময় সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে কাজ না করার পরামর্শ দেওয়া হয়।

১৫১ থেকে ২০০ স্কোর হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, শীতে তাপমাত্রা কমে এবং বায়ুতে আর্দ্রতা বাড়ায় দূষিত কণাগুলো নিচের দিকে আটকে থাকে। ফলে এই সময়ে ঢাকার বাতাস আরও বেশি দূষিত হয়। বায়ুদূষণের কারণে সংবেদনশীল গোষ্ঠীর—শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের সমস্যা থাকা ব্যক্তিদের—স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.