Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ভোটের দিকে হাত বাড়ালে যুবকরা সিংহ হয়ে গর্জন করবে – GBTnews Bangla Press "Enter" to skip to content

ভোটের দিকে হাত বাড়ালে যুবকরা সিংহ হয়ে গর্জন করবে

কুমিল্লা, ৩১ জানুয়ারি – জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে মায়ের দামাল সন্তানেরা হিমালয়সম পাথর ও ফ্যাসিবাদকে বিদায় করেছে। মনে রাখবেন সেই সন্তানেরা ঘুমিয়ে পড়েনি, তারা এখনো জেগে আছে। আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি কোনো ভিন্ন চিন্তা করেন তবে এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে। সেই সিংহের থাবা কেউ সামাল দিতে পারবেন না। তাই নিজের ভোট ছাড়া অন্যের ভোটের দিকে কেউ হাত বাড়াবেন না।

কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি গণতন্ত্রের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আমার ভোট আমি দেব আর তোমারটাও আমি দেব, এমন দিন এখন আর নেই। এখন নিয়ম হলো যার ভোট সে দেবে। যার যাকে পছন্দ তাকে ভোট দেওয়ার নামই হলো গণতন্ত্র এবং গণতন্ত্রের সৌন্দর্য।

জামায়াতের আমির দেশ থেকে চাঁদাবাজি নির্মূলের আহ্বান জানিয়ে বলেন, যে দেশের পথেঘাটে চাঁদাবাজি হয় তাকে সভ্য দেশ বলা যায় না। তবে আমরা চাঁদাবাজদের প্রতিও আহ্বান জানাব, তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও। যদি খাদ্যের অভাব থাকে তবে আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন তা ভাগ করে খাব। কিন্তু তবুও হারামের পথে পা বাড়ানো যাবে না। তওবা করে ফিরে আসলে তাদের বুকে টেনে নিয়ে শিক্ষিত ও প্রশিক্ষিত করে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে।

বেকারত্ব প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা বেকার ভাতা দিয়ে যুবকদের অসম্মান করতে চাই না। আমাদের যুবকরা অধিকার আদায়ের জন্য জীবন দিতে জানে, তারা ভাতার জন্য লড়াই করেনি। তারা মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার জন্য লড়াই করেছে। আমরা কথা দিচ্ছি, তাদের হাতকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলব। তখন তারা গর্ব করে বলবে আমিই বাংলাদেশ।

সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, এই দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার। আমরা সবাই মিলেমিশে এই দেশকে ফুলের বাগানের মতো গড়ে তুলব। যোগ্যতা অনুযায়ী সবাই দেশ গড়ার কাজে অংশ নেবে। সেখানে সরকার দেখবে না কে কোন দলের বা ধর্মের, বরং দেশপ্রেম ও যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে।

কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ড. সৈয়দ একেএম সরোয়ার উদ্দীন সিদ্দীকির সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এ.টি.এম মাছুম, মাওলানা আব্দুল হালিম এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এনএন/ ৩১ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.