Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
গোপালগঞ্জে জেলা জজের বাসভবনে ককটেল হামলা, তদন্তে যৌথ বাহিনী – GBTnews Bangla Press "Enter" to skip to content

গোপালগঞ্জে জেলা জজের বাসভবনে ককটেল হামলা, তদন্তে যৌথ বাহিনী

গোপালগঞ্জ, ২৯ জানুয়ারি – গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শামছুল হকের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে শহরের পোস্ট অফিস রোডে অবস্থিত বিচারকের বাসভবনে এই হামলার ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার আকস্মিকতায় আদালত পাড়া ও আশপাশের এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান যে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে হাতে তৈরি একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ শুরু করেছে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ওই এলাকার বিভিন্ন বাসা-বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছেন।

এনএন/ ২৯ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.