Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ব্যবসায় সহায়ক পরিবেশ তৈরির প্রতিশ্রুতি তারেক রহমানের – GBTnews Bangla Press "Enter" to skip to content

ব্যবসায় সহায়ক পরিবেশ তৈরির প্রতিশ্রুতি তারেক রহমানের

ঢাকা, ০৫ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ব্যবসায় সহায়ক পরিবেশ সৃষ্টি করার আশ্বাস দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সবক্ষেত্রে স্বচ্ছতা আনার বিষয়েও তিনি প্রতিশ্রুতি দেন।

রোববার (৪ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীরা বৈঠক করেন তারেক রহমানের সঙ্গে। বৈঠকে তারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব এবং বিনিয়োগ পরিবেশ নিয়ে আলোচনা করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তারেক রহমান ব্যবসায়ীদের সমস্যা শোনেন এবং ক্ষমতায় গেলে সেসব সমাধান করার আশ্বাস দেন।

বৈঠকের পর এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, “আমরা আজ আলোচনা করেছি ব্যবসা ক্ষেত্রে চলমান যে সমস্যা রয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখা, কর্মসংস্থান ঠিক রাখা এবং বর্ধিত করা- সেসব নিয়ে আমরা আমাদের কথাগুলো বলেছি। আমরা বলতে চেয়েছি যে, সরকারে যেই আসুক অর্থনৈতিক উন্নয়ন করতে ব্যবসায়ীদের কনফিডেন্স আনতে হবে। কারণ, আমাদের সফলতা কিন্তু সরকারের সফলতা। আমরা আমাদের আলোচনাগুলো করেছি। আমরা আমাদের সমস্যাগুলো বলেছি। তারেক রহমান ওয়েল নোট করেছেন। ওনারা হয়তো সব জায়গায় সমস্যার সমাধান করতে পারবেন না, কিন্তু আন্তরিকভাবে তারা করতে চান।”

বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, “ইকোনমি যদি ঠিক করতে হয়, ব্যবসায়ীদের কিন্তু সঙ্গে নিয়ে কাজ করা উচিত। সেটাই আমরা তারেক রহমানকে বলেছি। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কর্মসংস্থান তৈরি করা। এখন কিন্তু আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিগুলো বসে যাচ্ছে। আমরা বলেছি যে এগুলো কীভাবে রিভাইভ করা যায়, সেটা নিয়ে আমরা ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, “আমাদের কথা হলো যে দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যেন সেই দায়িত্ববোধ নিয়ে কাজ করেন। ইকোনমি ইজ নাম্বার ওয়ান, যদি সেটাকে দাঁড় করাতে হয়, তাহলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই সরকারকে কাজ করা উচিত। যেটা উনি (তারেক রহমান) পরবর্তীতে বললেন, হ্যাঁ, উনি মনে করেন যে তারা যদি আসতে পারেন, তাহলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে যাওয়া দরকার, সেখানে যাবেন। কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু জায়গায় হয়তো পারা যাবে না। তবে তিনি একটি স্বচ্ছতা আনার চেষ্টা করবেন এবং ব্যবসায় সহায়ক পরিবেশ সৃষ্টি করবেন।”

এক প্রশ্নের জবাবে আনোয়ার উল আলম চৌধুরী বলেন, “বর্তমানে সবার আগে যে জিনিসটা ইমিডিয়েটলি দরকার, সেটা হচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। মব কালচার থেকে আমাদের বের হওয়া উচিত। এই জিনিসটা আমরা ওনাদের বারবার বলেছি, আর এটা না হলে ব্যবসা তো দূরের কথা, সাধারণ মানুষও নড়তে-চড়তে পারে না।”

তারেক রহমানের আশ্বাসের বিষয়ে এক প্রশ্নে মীর নাসির হোসেন বলেন, “বডি ল্যাংগুয়েজে আমাদের পজিটিভ মনে হয়েছে। তারেক রহমান আন্তরিকতার সঙ্গে শোনেছেন এবং আশ্বাস দিয়েছেন যে, যদি ক্ষমতায় আসতে পারেন, তাহলে আমাদের নিয়ে কাজ করবেন যাতে দেশের উন্নয়ন হয় এবং অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাই।”

বৈঠকে উপস্থিত ছিলেন- আইসিসির সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিজেএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, বিকেএমএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিএসএমএ সভাপতি মইনুল ইসলাম স্বপন, বিএবি সভাপতি আবদুল হাই সরকার, বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার, স্টিল মিল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, বিএপিআইয়ের আব্দুল মুক্তাদির, বিএসআরএম সভাপতি আলী হুসাইন আকবর আলী, এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান।

ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, স্কয়ার গ্রুপের তপন চৌধুরী, উত্তরা মোটরসের মতিউর রহমান, ট্রান্সকম গ্রুপের সিমিন রহমান, মেঘনা গ্রুপের মোস্তফা কামাল, সিকম গ্রুপের আমিরুল হক, পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার টিটু, ইউসিবিএল চেয়ারম্যান শরীফ জহির প্রমুখ।

এছাড়া, বিজেএমইএর সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, ফজলুল হক, বিটিএমএর সাবেক সভাপতি আবদুল মতিন চৌধুরী, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নাহিদ কবির, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.