Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
বেগম খালেদা জিয়ার এভাবে পৃথিবী থেকে চলে যাওয়ার দায় শেখ হাসিনার – GBTnews Bangla Press "Enter" to skip to content

বেগম খালেদা জিয়ার এভাবে পৃথিবী থেকে চলে যাওয়ার দায় শেখ হাসিনার

ঢাকা, ০৩ জানুয়ারি – তৎকালীন সরকারের প্রত্যক্ষ অবহেলা ও নির্যাতনের মাধ্যমেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তার পৃথিবী থেকে চলে যাওয়ার দায় শেখ হাসিনার।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, খালেদা জিয়া যদি ঘরেও বসে থাকতেন তবুও আমরা একটা সাহস পেতাম। বিশেষ করে হাসিনার সেই নৃশংস দুর্বিপাক, সেই ভীতিকর ও আতঙ্কজনক পরিস্থিতিতে যখন আমরা জোরালো কথা বলার চেষ্টা করছি, যখন আমরা মিছিল করার চেষ্টা করছি, যখন আমরা গণতন্ত্রের পক্ষে উচ্চারণ ধরার চেষ্টা করছি তখন এসব প্রচেষ্টার প্রেরণার উৎস ছিলেন বেগম জিয়া।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বিরাট এক আশ্রয়ের মতো। আমরা জানতাম, আমাদের জন্য একটি বিশাল ছাতার মতো আশ্রয় আছে। ঠিক যেমন একটি পরিবারে মা বেঁচে থাকলে, শুধু তার উপস্থিতিই সন্তানদের সাহস জোগায়। বেগম খালেদা জিয়া ছিলেন সারা জাতির জন্য ঠিক তেমনই এক আশ্রয়স্থল।

রিজভী আরও বলেন, দেশনেত্রী কখনো হুমকির মুখে দেশ ছেড়ে যাননি। তিনি সত্যিকার অর্থে গোটা জাতির মা। সারা জাতির অভিধানে তিনি সেই জায়গাটি দখল করেছিলেন।

তিনি উল্লেখ করেন, এটি আবেগপ্রসূত বক্তব্য নয়। শুধু আজ তিনি মারা গেছেন বলেই এসব বলা হচ্ছে তা নয়। এটি একটি বাস্তব সত্য। ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসংখ্য বক্তব্য ছড়িয়ে আছে, যেখানে তিনি বারবার বলেছেন এই দেশ হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধ, উপজাতি সবার।

বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ তুলে রিজভী বলেন, একজন নারী সুস্থ অবস্থায় জেলখানায় প্রবেশ করলেন, আর সেখান থেকে ফিরে এলেন লাশের মতো হয়ে। জেলখানার ভেতরে তার ওষুধ, খাবার সবকিছুতেই অবহেলা ও নির্যাতন করা হয়েছে। এটি ছিল পরিকল্পিত। তাই বলি, এটি শেখ হাসিনার হাতে সংঘটিত একটি হত্যাকাণ্ড।

তিনি আরও বলেন, তৎকালীন সরকারের যারা দায়িত্বে ছিলেন, তারাই এই কাজটি করেছে। বেগম খালেদা জিয়াকে চক্রান্ত করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব তুলে ধরে রিজভী বলেন, তিনি ছিলেন একজন সজ্জন ও স্বল্পভাষী মানুষ। অনেক রাজনীতিবিদ তার বিরুদ্ধে কটূক্তি করলেও তিনি কখনো অশালীন ভাষায় জবাব দেননি। তার সাংস্কৃতিক উচ্চতা ছিল অনন্য।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রমাণ করে গেছেন সততা, নিষ্ঠা ও অঙ্গীকারই প্রকৃত রাজনীতি। রাজনীতি মানে গালাগালি নয়, রাজনীতি মানে জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা।

রিজভী বলেন, এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি শিক্ষণীয় অধ্যায়। ভবিষ্যৎ রাজনৈতিক প্রজন্ম ইতিহাসের দিকে তাকিয়ে দেখবে একজন নেতা (বেগম জিয়া) ছিলেন, যিনি উন্মত্ত কথা বলেননি, মিথ্যা প্রতিশ্রুতি দেননি, যা বলেছেন সেটাই করার চেষ্টা করেছেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অপর্না রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, দেবাশীষ রায় মধু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা জাকির হোসেন, যুবদলের মেহেবুব মাসুম শান্ত, সাধারণ সম্পাদক সমির বসু, সহ সভাপতি সুরঞ্জন ঘোষ, গৌতম মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্র, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায় জয়, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রধান, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুবদল ঢাকা মহানগর উত্তর মনিরুল ইসলাম স্বপন, ছাত্রদল নেতা মিরাজ, তিহান, আশরাফুল, সাগর, সোহাগ, রুবেল, রাফি, সীমান্ত দাসসহ অনেকে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৩ জানুয়ারি ২০২৬



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.