Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ইউরোফাইটার টাইফুন কিনতে ইতালির সঙ্গে চুক্তি করলো বাংলাদেশ বিমানবাহিনী – GBTnews Bangla Press "Enter" to skip to content

ইউরোফাইটার টাইফুন কিনতে ইতালির সঙ্গে চুক্তি করলো বাংলাদেশ বিমানবাহিনী

ঢাকা, ০৯ ডিসেম্বর – বাংলাদেশ বিমান বাহিনী ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএর সঙ্গে ইউরোফাইটার টাইফুন (মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট – এমআরসিএ) কিনতে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আজ মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ সম্মতিপত্র (লেটার অব ইনটেন্ট – এলওআই) সই করেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে জানানো হয়েছে, বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত এলওআই সই অনুষ্ঠানের সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসানসহ দুই দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখসারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক এমআরসিএর অংশ হিসেবে এই এলওআইয়ের লেটার অব ইনটেন্টের আওতায় লিওনার্দো ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৯ ডিসেম্বর ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.