Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন – GBTnews Bangla Press "Enter" to skip to content

মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন

ঢাকা, ২০ নভেম্বর – উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব জানান, সভায় ভূমি ব্যবহার, নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ খসড়া চূড়ান্ত ও নীতিগত অনুমোদন হয়েছে। গত বছরের ৮ আগস্ট থেকে উপদেষ্টা পরিষদের ৫১টি বৈঠক হয়েছে। এসব বৈঠকের একটি অগ্রগতি প্রতিবেদন উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘আজ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হয়েছিল, কিন্তু আরও আলোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।’

প্রেস সচিব জানান, এছাড়া আমদানি নীতি নিয়ে আলাপ হয়েছে সভায়, সেটি আরও অধিকতর আলোচনার জন্য ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি জুলাই গণভ্যুত্থানের সময় সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত পাঠানো ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়ে আলাপ হয়েছে। এটা নিয়েও আরও আলোচনা হবে।

উপদেষ্টা পরিষদে মোট ২৫১টি সারসংক্ষেপ উপস্থাপিত হয়েছে এবং আলোচনা হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় ৩৯৪টি বিষয়ে আলোচনা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ নভেম্বর ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.