Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the matomo domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/gbtnews/public_html/wp-includes/functions.php on line 6131
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য বৈঠক শুরু – GBTnews Bangla Press "Enter" to skip to content

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য বৈঠক শুরু

ঢাকা, ৩০ জুলাই – বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য আলোচনা মঙ্গলবার (২৯ জুলাই) ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তিন দিনের এ আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাত ১০টায় এ তথ্য জানান।

তিনি জানান, এ পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তার ভিত্তিতে বাংলাদেশ এ দফার আলোচনায় ইতিবাচক ফলাফলের আশা করছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ৩০ জুলাই ২০২৫



More from বাংলাদেশMore posts in বাংলাদেশ »
Mission News Theme by Compete Themes.